ঢাকা , , , বঙ্গাব্দ
সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৭

সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৭

  • `
    Mahi Liakat
    Central Buro Prodhan (CBP) Dhaka
  • আপলোড সময় : 04 মে 2026 03:33:49 অপরাহ্ন
ছবির ক্যাপশন
সিলেটে ট্রাক ও পিকআপের মধ্যে সংঘর্ষে ৭ জনের মৃত্যু হয়েছে। রবিবার সকাল ৬টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সবাই নির্মাণ শ্রমিক ও পিকআপ শ্রমিক বলে জানা গেছে। তবে এখনো তাদের পুরো নাম-পরিচয় জানা যায়নি। পুলিশ সূত্রে জানা যায়, সিলেট থেকে ডিআই পিকআপে করে কয়েকজন নির্মাণ শ্রমিক সুনামগঞ্জ যাচ্ছিলেন। তেলিবাজার ব্রিজের কাছে যাওয়ার পর একটি ট্রাকের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা ৭ জন মারা যান। আহত হন আরও কয়েক জন। সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. রিয়াজুল কবির সাতজন নিহত হওয়া তথ্য নিশ্চিত করেছেন। সিলেটের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, একটি ডিআই ট্রাকে করে সুনামগঞ্জের উদ্দেশে যাচ্ছিলেন নির্মাণ শ্রমিকরা। চালকসহ ১৪ জন ছিলেন তারা। পথে তেলিবাজার পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় বিপরীতগামী কাঁঠাল বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে শ্রমিকবাহী ট্রাকটি উল্টে যায়। এসময় পথচারীরা আহত অনেককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে চারজনের লাশ উদ্ধার করে। বাকিরা হাসপাতালে নেওয়ার পর মারা যান। নিহতদের মধ্যে দু’জন নারী শ্রমিকও রয়েছেন। তিনি বলেন, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টায় রয়েছে পুলিশ। এছাড়া দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি থানা হেফাজতে নেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি আপডেট করেছেন : Mahi Liakat

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Mahi Liakat

Mahi Liakat
Central Buro Prodhan (CBP) Dhaka

সর্বশেষ সংবাদ
শুরু হয়েছে শীতের মৌসুম, শীতের ফুলে রঙিন প্রকৃতি

শুরু হয়েছে শীতের মৌসুম, শীতের ফুলে রঙিন প্রকৃতি

LIVE TV