ঢাকা | লোড হচ্ছে...
ADVERTISEMENT হেডার মেইন বিজ্ঞাপন
সংবাদ শিরোনাম :
ইসলাম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস? দাবির পর তুমুল আলোচনা, এখনো মেলেনি আনুষ্ঠানিক নিশ্চিতকরণ শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসার শিক্ষক আটক হলফনামায় তথ্য গোপনের অভিযোগ: হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট। সালমান শাহ হত্যা মামলায় অভিনয়শিল্পী ডন আটক সচিবালয় ঘেরাও কর্মসূচি ঘিরে উত্তেজনা: সব গেট বন্ধ, জিরো পয়েন্টে মিছিল আটকালো পুলিশ শেখ হাসিনা দেশে ফিরলে ক্ষমতায় নয়, কারাগারেই যেতে হবে: সোহেল তাজ সিলেটে হামের প্রকোপ অব্যাহত: ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১১৩, নতুন শনাক্ত ২০ দুই তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ৬ আসামির আমৃত্যু কারাদণ্ড কেন ইসরায়েল ছাড়ছেন লাখো মানুষ? গবেষণায় উঠে এলো উদ্বেগজনক চিত্র বিশ্ব অর্থনীতিতে দ্বিতীয় থেকে চতুর্থ: কেন পিছিয়ে পড়ল জাপান?

সংসার ও রাষ্ট্র বাঁচাতে মাদক নির্মূলে জিরো টলারেন্স: এমপি আমান

  • Desk News
    Desk News
    None | আপলোড সময়: 28 জুলাই 2026 11:11 পূর্বাহ্ন
সংসার ও রাষ্ট্র বাঁচাতে মাদক নির্মূলে জিরো টলারেন্স: এমপি আমান

সংসার ও রাষ্ট্র বাঁচাতে মাদক নির্মূলে জিরো টলারেন্স: এমপি আমান

সমাজ থেকে মাদক নির্মূল এবং এলাকার সার্বিক উন্নয়নে জিরো টলারেন্স নীতি ও কঠোর অঙ্গীকার ব্যক্ত করেছেন ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান।

 

সোমবার (২৭ জুলাই) কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী কবি নজরুল উচ্চ বিদ্যালয়ে ‘শহীদ স্মৃতিসৌধ’ উন্মোচন অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই অঙ্গিকার ব্যক্ত করেন এমপি আমান উল্লাহ আমান। পরিবার ও সমাজকে রক্ষায় মাদককে সম্পূর্ণ ‘না’ বলার আহ্বান জানান।

 

ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান বলেন, রাষ্ট্রের ক্ষুদ্রতম অংশ হলো সংসার। এই অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র সংসার নিয়েই একটি রাষ্ট্র গঠিত। কোনো পরিবারের সংসার যদি নষ্ট হয়ে যায়, তবে পুরো রাষ্ট্রই ক্ষতিগ্রস্ত হয়। তাই রাষ্ট্রকে ভালো রাখতে হলে প্রতিটি সংসারকে ভালো ও মাদকমুক্ত রাখতে হবে।

 

মাদক সেবনকারী ও বিক্রেতা উভয়ের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে তিনি স্পষ্ট হুঁশিয়ারি দেন। এমপি বলেন, মাদকাসক্ত ব্যক্তি কেবল নিজেকে নয়, পুরো পরিবার ও রাষ্ট্রকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদকের সাথে জড়িত কারো পক্ষে কোনো ধরনের তদবির সহ্য করা হবে না। এমনকি এমপির নাম ভাঙিয়ে কেউ অপকর্ম বা অপরাধের চেষ্টা করলে, তাকেও কোনো ছাড় না দিয়ে সরাসরি আইনের আওতায় আনা হবে।

 

তিনি জানান, বিগত সরকারের সময়ে আলিপুর ব্রিজের চুরি হয়ে যাওয়া লাইটসমূহ ও আলোর ব্যবস্থা পুনরায় সংস্কার করে সচল করা হয়েছে। এছাড়া উপজেলার যোগাযোগ ব্যবস্থায় বড় স্বস্তি ফেরাতে ২৯ কোটি টাকার একটি মেগা প্রকল্প বাস্তবায়ন করা হবে।

 

এমপি আমান আরো বলেন, উপজেলা থেকে কলাভোলা, খোলামোড়া, আঁটিরবাজার, কলাতিয়া, হযরতপুর ও তারানগর হয়ে হেমায়েতপুর পর্যন্ত দীর্ঘ সড়ক নির্মাণের টেন্ডার প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আগামী এক মাসের মধ্যেই এই মেগা প্রকল্পের নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে শুরু হবে।

 

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ খায়ের উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী এবং সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। 


আপনার মতামত লিখুন

সর্বশেষ সংবাদ
LIVE TV