ঢাকা | লোড হচ্ছে...
ADVERTISEMENT হেডার মেইন বিজ্ঞাপন
সংবাদ শিরোনাম :
ইসলাম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস? দাবির পর তুমুল আলোচনা, এখনো মেলেনি আনুষ্ঠানিক নিশ্চিতকরণ শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসার শিক্ষক আটক হলফনামায় তথ্য গোপনের অভিযোগ: হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট। সালমান শাহ হত্যা মামলায় অভিনয়শিল্পী ডন আটক সচিবালয় ঘেরাও কর্মসূচি ঘিরে উত্তেজনা: সব গেট বন্ধ, জিরো পয়েন্টে মিছিল আটকালো পুলিশ শেখ হাসিনা দেশে ফিরলে ক্ষমতায় নয়, কারাগারেই যেতে হবে: সোহেল তাজ সিলেটে হামের প্রকোপ অব্যাহত: ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১১৩, নতুন শনাক্ত ২০ দুই তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ৬ আসামির আমৃত্যু কারাদণ্ড কেন ইসরায়েল ছাড়ছেন লাখো মানুষ? গবেষণায় উঠে এলো উদ্বেগজনক চিত্র বিশ্ব অর্থনীতিতে দ্বিতীয় থেকে চতুর্থ: কেন পিছিয়ে পড়ল জাপান?

তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসছেন আমির খান

  • Ashik Islam
    Ashik Islam
    Staff Reporter | আপলোড সময়: 05 জুলাই 2026 10:21 পূর্বাহ্ন
তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসছেন আমির খান

তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসছেন আমির খান

বিয়ের পিঁড়িতে বসছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট, অভিনেতা আমির খান। পাত্রী তার দীর্ঘদিনের পরিচিত গৌরী স্প্র্যাট।

 

রবিবার (৫ জুলাই) ভারতের মুম্বাইয়ের বান্দ্রায় আমির খানের নিজের বাড়িতেই একেবারেই ঘরোয়া আয়োজনে এই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। 

 

দীর্ঘ ২৫ বছর ধরে একে অপরকে চিনলেও মাত্র দুই বছর আগে তারা প্রেমের সম্পর্কে জড়ান। এর আগে নিজের ৬০তম জন্মদিনে গণমাধ্যমের মুখোমুখি হয়ে গৌরীর সঙ্গে তার সম্পর্কের কথা প্রথম প্রকাশ করেছিলেন এই অভিনেতা।

 

আমিরের পারিবারিক সূত্রে জানা যায়, বিয়ের অনুষ্ঠানটি অত্যন্ত সংক্ষিপ্ত ও পারিবারিক আবহে সাজানো হয়েছে। আমন্ত্রিত অতিথির তালিকায় রয়েছেন মাত্র ১৫০ জন। বিয়েতে অংশ নিতে আমিরের বেশ কয়েকজন আত্মীয় বিদেশ থেকে মুম্বাইয়ে এসেছেন। বাবার বিয়েতে উপস্থিত থাকবেন আমির খানের তিন সন্তান জুনায়েদ খান, ইরা খান ও আজাদ রাও খান। এছাড়া অনুষ্ঠানে যোগ দেবে গৌরীর আগের সংসারের ছয় বছর বয়সী ছেলেও, যাকে সাধারণত প্রচারের আলো থেকে দূরেই রাখা হয়।

 

এটি আমির খানের তৃতীয় বিয়ে। এর আগে ১৯৮৬ সালে তিনি রীনা দত্তকে বিয়ে করেছিলেন। এই সংসারে তাদের জুনায়েদ ও ইরা নামে দুই সন্তান রয়েছে। দীর্ঘ ১৬ বছর সংসার করার পর ২০০২ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। পরবর্তীতে ২০০৫ সালে আমির বিয়ে করেন কিরণ রাওকে। ২০২১ সালে কিরণের সঙ্গেও তার বিবাহবিচ্ছেদ ঘটে। তবে সারোগেসির মাধ্যমে জন্ম নেওয়া সন্তান আজাদের সহ-অভিভাবক হিসেবে তারা এখনো একসঙ্গে দায়িত্ব পালন করছেন।

 

অন্যদিকে আমিরের হবু স্ত্রী গৌরী স্প্র্যাটের আদি বাড়ি ব্যাঙ্গালুরুতে; তার জীবনের বড় অংশ সেখানেই কেটেছে। তিনি লন্ডনের ইউনিভার্সিটি অব দ্য আর্টস থেকে ফ্যাশন, স্টাইলিং ও ফটোগ্রাফির ওপর পড়াশোনা করেছেন। বর্তমানে তিনি মুম্বাইয়ে ‘বিব্লান্ট’ নামের একটি সেলুন পরিচালনা করছেন।


আপনার মতামত লিখুন

সর্বশেষ সংবাদ
LIVE TV