ঢাকা | লোড হচ্ছে...
ADVERTISEMENT হেডার মেইন বিজ্ঞাপন
সংবাদ শিরোনাম :
ইসলাম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস? দাবির পর তুমুল আলোচনা, এখনো মেলেনি আনুষ্ঠানিক নিশ্চিতকরণ শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসার শিক্ষক আটক হলফনামায় তথ্য গোপনের অভিযোগ: হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট। সালমান শাহ হত্যা মামলায় অভিনয়শিল্পী ডন আটক সচিবালয় ঘেরাও কর্মসূচি ঘিরে উত্তেজনা: সব গেট বন্ধ, জিরো পয়েন্টে মিছিল আটকালো পুলিশ শেখ হাসিনা দেশে ফিরলে ক্ষমতায় নয়, কারাগারেই যেতে হবে: সোহেল তাজ সিলেটে হামের প্রকোপ অব্যাহত: ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১১৩, নতুন শনাক্ত ২০ দুই তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ৬ আসামির আমৃত্যু কারাদণ্ড কেন ইসরায়েল ছাড়ছেন লাখো মানুষ? গবেষণায় উঠে এলো উদ্বেগজনক চিত্র বিশ্ব অর্থনীতিতে দ্বিতীয় থেকে চতুর্থ: কেন পিছিয়ে পড়ল জাপান?

টি–টুয়েন্টি বিশ্বকাপে না খেলার ঘটনা তদন্তে কমিটি গঠন

  • Mahi Liakat
    Mahi Liakat
    Central Buro Prodhan (CBP) Dhaka | আপলোড সময়: 11 মে 2026 08:48 অপরাহ্ন
টি–টুয়েন্টি বিশ্বকাপে না খেলার ঘটনা তদন্তে কমিটি গঠন

টি–টুয়েন্টি বিশ্বকাপে না খেলার ঘটনা তদন্তে কমিটি গঠন

EN টি–টুয়েন্টি বিশ্বকাপে না খেলার ঘটনা তদন্তে কমিটি গঠন অনলাইন ডেস্ক অনলাইন ভার্সন প্রকাশ: ১৮:৪০, সোমবার, ১১ মে, ২০২৬ টি–টুয়েন্টি বিশ্বকাপে না খেলার ঘটনা তদন্তে কমিটি গঠন google_news গত টি–টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের না খেলার সিদ্ধান্ত তদন্তে তিন সদস্যের কমিটি করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। কমিটির আহ্বায়ক করা হয়েছে একই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) ড. এ কে এম অলি উল্যাকে। কমিটির অন্য দুই সদস্য হলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার ও সুপ্রিম কোর্টের আইনজীবী ও ক্রীড়া সংগঠক ব্যারিস্টার ফয়সাল দস্তগীর। যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব অংগ্যজাই মারমা স্বাক্ষরিত এক নোটিশে কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। চলতি বছরের ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় সর্বশেষ টি–টুয়েন্টি বিশ্বকাপ হয়। নিরাপত্তাশঙ্কার কারণে আইসিসির কাছে টুর্নামেন্টে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় দেওয়ার আবেদন জানিয়েছিল বিসিবি। তবে আইসিসি সে অনুরোধ না রাখায় বিগত অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে টি–টুয়েন্টি বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত নেয় বিসিবি। পরে তৎকালীন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলও বলেন, নিরাপত্তার কথা ভেবে এটা ছিল সরকারের সিদ্ধান্ত।

আপনার মতামত লিখুন

Mahi Liakat

Central Buro Prodhan (CBP) Dhaka

প্রতিবেদকের সব খবর
সর্বশেষ সংবাদ
LIVE TV