ঢাকা , , , বঙ্গাব্দ
সিডনিতে প্রবাসীদের বড় পর্দায় বাংলাদেশ-উজবেকিস্তান ম্যাচ উপভোগ

সিডনিতে প্রবাসীদের বড় পর্দায় বাংলাদেশ-উজবেকিস্তান ম্যাচ উপভোগ

  • `
    Mahi Liakat
    Central Buro Prodhan (CBP) Dhaka
  • আপলোড সময় : 11 মার্চ 2026 01:28:50 অপরাহ্ন
ছবির ক্যাপশন
সিডনিতে প্রবাসী বাংলাদেশিরা একত্রিত হয়ে বড় পর্দায় নারী এশিয়ান কাপের বাংলাদেশ ও উজবেকিস্তানের মধ্যকার ফুটবল ম্যাচ উপভোগ করেছেন। সোমবার (৯ মার্চ) রাতে সিডনির মিন্টো এলাকার অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের কার্যালয়ে এর আয়োজন করা হয়। বাংলাদেশ দলের প্রতি সমর্থন জানাতে এবং প্রবাসী বাংলাদেশিদের একত্রিত করতে এই উদ্যোগ নেওয়া হয়। ম্যাচটি সিডনির স্থানীয় সময় রাত ৮টায় শুরু হলে কমিউনিটির সদস্যরা বাংলাদেশের জার্সি পরে বড় স্ক্রিন টিভিতে একসঙ্গে খেলা উপভোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন সিডনিতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মীসহ ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলর ইব্রাহিম খলিল মাসুদ, সাবেক কাউন্সিলর মোহাম্মদ জামান টিটু, সাবেক জাতীয় ক্রিকেটার ইমরুল কায়েস। অভিনেতা মাজনুন মিজানসহ প্রবাসী কমিউনিটির নেতা ও সদস্যরা। বিশেষ করে সময় টিভির পারভীন আখতার ও গাজী টিভির ইমরান হোসেন কমিউনিটির সঙ্গে যোগ দিয়ে খেলা উপভোগ করেন। আয়োজকদের পক্ষে অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি ও বাফুফের অস্ট্রেলিয়া প্রতিনিধি আব্দুল খান রতন জানান, দেশের বাইরে থেকেও বাংলাদেশ দলের প্রতি সমর্থন জানাতে এবং প্রবাসীদের মধ্যে ঐক্য ও সৌহার্দ্য বাড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের মতে, এ ধরনের আয়োজন প্রবাসীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করে এবং দেশের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠানে অংশ নেওয়া অনেকেই বলেন, দেশের খেলা একসঙ্গে বসে বড় পর্দায় দেখার অভিজ্ঞতা তাদের জন্য ছিল বিশেষ আনন্দের। সবাই মিলে বাংলাদেশের জয়ের প্রত্যাশায় খেলোয়াড়দের জন্য শুভকামনা জানান। প্রবাসীদের অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত এই আয়োজন সিডনির বাংলাদেশি কমিউনিটির মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।

নিউজটি আপডেট করেছেন : Mahi Liakat

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Mahi Liakat

Mahi Liakat
Central Buro Prodhan (CBP) Dhaka

সর্বশেষ সংবাদ
শুরু হয়েছে শীতের মৌসুম, শীতের ফুলে রঙিন প্রকৃতি

শুরু হয়েছে শীতের মৌসুম, শীতের ফুলে রঙিন প্রকৃতি

LIVE TV