ঢাকা , , , বঙ্গাব্দ
দ্য হান্ড্রেডে কত টাকায় বিক্রি হলেন মুস্তাফিজ

দ্য হান্ড্রেডে কত টাকায় বিক্রি হলেন মুস্তাফিজ

  • `
    Mahi Liakat
    Central Buro Prodhan (CBP) Dhaka
  • আপলোড সময় : 14 মার্চ 2026 10:34:27 অপরাহ্ন
ছবির ক্যাপশন
ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য হান্ড্রেড–এর ২০২৬ মৌসুমের নিলামে দল পেয়েছেন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান। প্রথমবারের মতো আয়োজিত এই নিলামে তাকে দলে ভিড়িয়েছে বার্মিংহ্যাম ফিনিক্স। ১ লাখ পাউন্ড ভিত্তিমূল্যে বিক্রি হয়ে টুর্নামেন্টটির ইতিহাসে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে দল পেলেন তিনি। বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ প্রায় ১ কোটি ৬৪ লাখ টাকারও বেশি। এর আগে দ্য হান্ড্রেডে ক্রিকেটার বাছাই হতো প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে, তবে ২০২৬ আসরের জন্য প্রথমবারের মতো নিলাম পদ্ধতি চালু করেছে আয়োজকরা। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে আগেই নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন মুস্তাফিজ। আইপিএল, বিপিএলসহ বিশ্বের বিভিন্ন টি-টোয়েন্টি লিগে তার কাটার ও ভ্যারিয়েশন ব্যাটারদের জন্য সবসময়ই কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাই ইংল্যান্ডের এই ১০০ বলের টুর্নামেন্টেও তাকে দলে নিতে আগ্রহ দেখায় বার্মিংহ্যাম ফিনিক্স। নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের আরেক ক্রিকেটার রিশাদ হোসেন থাকলেও শেষ পর্যন্ত কোনো দল পাননি তিনি। আগামী ২১ জুলাই শুরু হয়ে ৬ আগস্ট পর্যন্ত চলবে দ্য হান্ড্রেডের সপ্তম আসর। দল পাওয়ার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মুস্তাফিজ লিখেছেন, ‘দ্য হান্ড্রেডে খেলার সুযোগ পেয়ে আমি খুবই আনন্দিত। বার্মিংহ্যাম ফিনিক্সের সঙ্গে আসন্ন মৌসুম দারুণভাবে কাটানোর জন্য অপেক্ষা করছি। সবাইকে ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ।’ news_google_icon_128কালের কণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

নিউজটি আপডেট করেছেন : Mahi Liakat

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Mahi Liakat

Mahi Liakat
Central Buro Prodhan (CBP) Dhaka

সর্বশেষ সংবাদ
শুরু হয়েছে শীতের মৌসুম, শীতের ফুলে রঙিন প্রকৃতি

শুরু হয়েছে শীতের মৌসুম, শীতের ফুলে রঙিন প্রকৃতি

LIVE TV