ঢাকা , , , বঙ্গাব্দ
মধ্যপ্রাচ্য ইস্যুতে যা বললেন মির্জা ফখরুল

মধ্যপ্রাচ্য ইস্যুতে যা বললেন মির্জা ফখরুল

  • `
    Mahi Liakat
    Central Buro Prodhan (CBP) Dhaka
  • আপলোড সময় : 03 মার্চ 2026 07:12:13 অপরাহ্ন
ছবির ক্যাপশন
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা পাল্টা হামলা নিয়ে উত্তপ্ত গোটা মধ্যপ্রাচ্য। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার মতে, বৈশ্বিক রাজনীতিতে ভয়াবহ নৈতিকতার অভাব দেখা যাচ্ছে। সোমবার (২ মার্চ) বিকালে রাজধানীর ধানমন্ডিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার সহধর্মিণী অধ্যাপক ড. শাহিদা রফিকের প্রথম মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, “বিনা কারণে একটি স্বাধীন দেশের রাষ্ট্র প্রধানকে হত্যা করা হয়েছে। বিভিন্ন দেশে হামলা ও সংঘাত ছড়িয়ে পড়ার ঘটনা ভয়াবহ বার্তা।” আওয়ামী লীগের প্রসঙ্গ টেনে বিএনপির এ শীর্ষ নেতা বলেন, “ফ্যাসিস্ট সরকার গত ১৭ বছরে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। এ কারণে শিক্ষা ব্যবস্থা ভঙ্গুর অবস্থায় রয়েছে। এসব সংকট কাটিয়ে এখন মানুষের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন ও জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠাই নতুন সরকারের চ্যালেঞ্জ।” ড. শাহিদা রফিকের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “তার আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি নারীর অধিকার রক্ষায় সোচ্চার হতে হবে।”

নিউজটি আপডেট করেছেন : Mahi Liakat

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Mahi Liakat

Mahi Liakat
Central Buro Prodhan (CBP) Dhaka

সর্বশেষ সংবাদ
শুরু হয়েছে শীতের মৌসুম, শীতের ফুলে রঙিন প্রকৃতি

শুরু হয়েছে শীতের মৌসুম, শীতের ফুলে রঙিন প্রকৃতি

LIVE TV