ঢাকা , , , বঙ্গাব্দ
মধ্যপ্রাচ্যে সংঘাতের প্রভাব: ভারতেই আটকে আছে জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ

মধ্যপ্রাচ্যে সংঘাতের প্রভাব: ভারতেই আটকে আছে জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ

  • `
    Mahi Liakat
    Central Buro Prodhan (CBP) Dhaka
  • আপলোড সময় : 03 মার্চ 2026 07:14:54 অপরাহ্ন
ছবির ক্যাপশন
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে বিপদে পড়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসা দলগুলো। বিশেষ করে সুপার এইট থেকে বিদায় নেওয়ার পরও ভারতেই এখন অবস্থান করতে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়েকে। কারণ আন্তর্জাতিক আকাশপথগুলো আংশিক বন্ধ হয়ে রয়েছে। এই পরিস্থিতিতে সোমবার দুই দেশের বোর্ড ফেরার সূচি স্থগিত করার কথা জানিয়েছে। রবিবার স্বাগতিক ভারতের কাছে পাঁচ উইকেটে হেরে সেমিফাইনালে ওঠার স্বপ্ন শেষ হয় ওয়েস্ট ইন্ডিজের। অন্যদিকে সুপার এইটে তিন ম্যাচে হেরে বিদায় নেয় জিম্বাবুয়ে। টুর্নামেন্ট শেষ হলেও দ্রুতই দেশে ফেরা হচ্ছে না। ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা বাড়তে থাকায় উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে হাজারো ফ্লাইট বাতিল করা হয়েছে। ফলে বিশ্বের ব্যস্ততম ট্রানজিট হাবগুলোতে ভ্রমণসূচিতে বড় ধরনের বিঘ্ন ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় জিম্বাবুয়ে ক্রিকেট জানিয়েছে, ‘জিম্বাবুয়ের দল ভারতেই নিরাপদে রয়েছে… দলের দুবাই হয়ে দেশে ফেরার কথা ছিল।’ অন্যদিকে, ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ জানিয়েছে, খেলোয়াড় ও কোচিং স্টাফদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে তারা ক্রিকেটের বৈশ্বিক নিয়ন্ত্রক সংস্থা আইসিসির সঙ্গে সমন্বয় করছে। আইসিসি- যাদের সদর দফতর দুবাই- এর আগে জানিয়েছে, নিজ দেশের উদ্দেশে রওনা দেওয়ার পথে যেসব কর্মকর্তা দুবাই ট্রানজিট করবেন, তাদের জন্য বিকল্প পরিকল্পনা করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Mahi Liakat

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Mahi Liakat

Mahi Liakat
Central Buro Prodhan (CBP) Dhaka

সর্বশেষ সংবাদ
শুরু হয়েছে শীতের মৌসুম, শীতের ফুলে রঙিন প্রকৃতি

শুরু হয়েছে শীতের মৌসুম, শীতের ফুলে রঙিন প্রকৃতি

LIVE TV