ঢাকা , , , বঙ্গাব্দ
ওপেন হার্ট সার্জারি শেষে ঘরে ফিরলেন অভিনেতা

ওপেন হার্ট সার্জারি শেষে ঘরে ফিরলেন অভিনেতা

  • `
    Mahi Liakat
    Central Buro Prodhan (CBP) Dhaka
  • আপলোড সময় : 03 মার্চ 2026 07:30:11 অপরাহ্ন
ছবির ক্যাপশন
ওপেন হার্ট সার্জারি হয়েছে দেশের অন্যতম সফল অভিনেতা ফজলুর রহমান বাবুর। এর আগে ১৬ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হলে অভিনেতাকে রাজধানীর পপুলার হাসপাতালে ভর্তি করানো হয়। পরবর্তীতে ইউনাইটেড হাসপাতালে এনজিওগ্রামের মাধ্যমে তার হার্টে মেজর ব্লক ধরা পড়লে গত ১৯ ফেব্রুয়ারি সফলভাবে ওপেন হার্ট সার্জারি করা হয়। এমনটাই জানিয়েছে অভিনয় শিল্পী সংঘ। বাবুর বরাত দিয়ে সংঘ জানিয়েছে, ‘তিনি (বাবু) সবার কাছে দোয়া চেয়েছেন।’ এদিকে মঙ্গলবার (৩ মার্চ) হাসপাতাল থেকে অভিনেতার নিজ ঘরে ফেরার কথা নিশ্চিত করেছেন অভিনেত্রী তমালিকা কর্মকার। বলা দরকার, ১৯৯১ সালে কাজী নজরুল ইসলামের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘মৃত্যুক্ষুধা’ নাটকের মাধ্যমে টিভি নাটকে আসেন ‘আরণ্যক’ নাট্যদলের অন্যতম সদস্য ফজলুর রহমান বাবু। ২০০০ সালে ‘বিহঙ্গ’ চলচ্চিত্র দিয়ে তার বড়পর্দায় যাত্রা শুরু। দীর্ঘ অভিনয়জীবনে দর্শকদের তিনি উপহার দিয়েছেন ‘মনপুরা’, ‘অজ্ঞাতনামা’, ‘স্বপ্নজাল’, ‘হালদা’ ও ‘ফাগুন হাওয়ায়’র মতো সফল চলচ্চিত্র। এর বাইরে তার অভিনীত নাটকের সংখ্যা অজস্র। ওটিটিতেও রয়েছে তার সফল পদচারণা।

নিউজটি আপডেট করেছেন : Mahi Liakat

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Mahi Liakat

Mahi Liakat
Central Buro Prodhan (CBP) Dhaka

সর্বশেষ সংবাদ
শুরু হয়েছে শীতের মৌসুম, শীতের ফুলে রঙিন প্রকৃতি

শুরু হয়েছে শীতের মৌসুম, শীতের ফুলে রঙিন প্রকৃতি

LIVE TV