ইবি শিক্ষক আসমা হত্যার বিচার দাবিতে রাবিতে মানববন্ধন
ইবি শিক্ষক আসমা হত্যার বিচার দাবিতে রাবিতে মানববন্ধন
`
Mahi Liakat
Central Buro Prodhan (CBP) Dhaka
আপলোড সময় : 05 মার্চ 2026 05:19:57 অপরাহ্ন
ছবির ক্যাপশন
নিজ বিভাগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে গলা কেটে হত্যার ঘটনায় বিচার দাবি জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক-শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ক্যাম্পাসের প্যারিস রোডে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।
এতে সমাজকর্ম বিভাগের শিক্ষক ও জনসংযোগ দফতরের প্রশাসক আখতার হোসেন মজুমদার বলেন, আসমা খুবই নম্র-ভদ্র একটা মেয়ে ছিলেন। রাবির সাবেক শিক্ষার্থী হিসেবে বিষয়টি সবাই অবগত। তার এই নৃশংস হত্যা অকল্পনীয়। বিশ্ববিদ্যালয়ের চাকরির শুরুর জীবন থেকে বিভাগের সভাপতি হওয়া পর্যন্ত তিনি আমাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখতেন এবং বিভিন্ন বিষয়ে পরামর্শ নিতেন।
মানববন্ধনে শিক্ষকরা জানান, তার এই নৃশংস হত্যা আইনশৃঙ্খলাকে প্রশ্নবিদ্ধ করে। একজন মানুষ নিজ বিভাগে নিরাপদ নয়। এমনকি প্রশাসনও এখন পর্যন্ত কার্যকরী পদক্ষেপ নেয়নি। অবিলম্বে অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এবং এ চক্রের মূল হোতাকে চিহ্নিত করতে হবে।
এর আগে, বুধবার কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগে কর্মচারীর হাতে খুন হন বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা।