রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০২৫ সালের বিএসএস (সম্মান) পরীক্ষায় উত্তীর্ণ সামাজিক বিজ্ঞান অনুষদের নারী শিক্ষার্থীদের স্কলারশিপের চেক হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপাচার্য দপ্তরে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে বেরোবি উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলীর কাছে এ চেক হস্তান্তর করা হয়।
‘হাসনা ইলাহী মেমোরিয়াল স্কলারশিপ ফর ফিমেল স্টুডেন্ট অব ফ্যাকাল্টি অব সোশ্যাল সায়েন্স’-এর অধীনে স্কলারশিপের চেক হস্তান্তর করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও যুক্তরাষ্ট্রের ব্লুমসবার্গ ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়ার সাবেক প্রফেসর ড. কে. মুশতাক ইলাহী।
চেক হস্তান্তর অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
এছাড়া যুক্তরাষ্ট্রের দ্য ইউনিভার্সিটি অব অ্যারিজোনার কলা অনুষদের ডিন হাসান ইলাহী, বেরোবি ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্স-এর সিনিয়র রিসার্চ অফিসার মেহজাবীন ইলাহীসহ অন্যরা উপস্থিত ছিলেন।