ঢাকা , , , বঙ্গাব্দ
অপরাধ দমনে কঠোর অবস্থানে সরকার : প্রতিমন্ত্রী মীর হেলাল

অপরাধ দমনে কঠোর অবস্থানে সরকার : প্রতিমন্ত্রী মীর হেলাল

  • `
    Mahi Liakat
    Central Buro Prodhan (CBP) Dhaka
  • আপলোড সময় : 11 মার্চ 2026 01:15:41 অপরাহ্ন
ছবির ক্যাপশন
অপরাধ দমনে বর্তমান সরকার অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন। তিনি বলেন, অপরাধের সাথে জড়িত থাকলে কাউকে ছাড় দেওয়া হবে না। যে দলের হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না। আজ রবিবার চট্টগ্রাম সার্কিট হাউসে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, চাঁদাবাজি ও দখলবাজি রোধে সরকার জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে। জনগণের জানমালের নিরাপত্তা বিধানে দলীয় পরিচয়ের চেয়ে অপরাধীকে আইনের আওতায় আনাই আমাদের মূল লক্ষ্য। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা যেকোনো ধরনের অপরাধের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দিয়েছি। বাজারে নিত্যপণ্যের মূল্য পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, চট্টগ্রামে দ্রব্যমূল্যসহ সার্বিক পরিস্থিতি এখন অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে। এটি প্রশাসন ও সরকারের একটি সম্মিলিত সফলতা। পবিত্র ঈদ সামনে রেখে পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনদুর্ভোগ কমাতে সরকার সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে আইনশৃঙ্খলা সভায় চট্টগ্রাম-৮ আসনের এরশাদ উল্লাহ এমপি, চট্টগ্রাম-১৩ আসনের সরওয়ার জামাল নিজাম এমপি, চট্টগ্রাম-৯ আসনের আবু সুফিয়ান এমপি, চট্টগ্রাম-১ আসনের মোস্তফা কামাল পাশা এমপি, চট্টগ্রাম-১৫ আসনের শাহজাহান চৌধুরী এমপি, চট্টগ্রাম-১৪ আসনের জসিম উদ্দীন এমপি, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Mahi Liakat

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Mahi Liakat

Mahi Liakat
Central Buro Prodhan (CBP) Dhaka

সর্বশেষ সংবাদ
শুরু হয়েছে শীতের মৌসুম, শীতের ফুলে রঙিন প্রকৃতি

শুরু হয়েছে শীতের মৌসুম, শীতের ফুলে রঙিন প্রকৃতি

LIVE TV