ঢাকা , , , বঙ্গাব্দ
অপরাধের বিচার আইনগত কর্তৃপক্ষের বাইরে নয়

অপরাধের বিচার আইনগত কর্তৃপক্ষের বাইরে নয়

  • `
    Mahi Liakat
    Central Buro Prodhan (CBP) Dhaka
  • আপলোড সময় : 11 মার্চ 2026 01:19:01 অপরাহ্ন
ছবির ক্যাপশন
বর্তমান সরকার দলীয় আধিপত্য প্রতিষ্ঠা করতে চায় না উল্লেখ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আমরা সকল অপরাধকে বিচারের মুখোমুখি করব, কেনো অপরাধকে তামাদি হতে দেব না। একইসঙ্গে কোনো অপরাধের বিচারের দায়িত্ব আইনগত কর্তৃপক্ষের বাইরে কাউকে গ্রহণ করতে দেওয়া হবে না। যেকোনো সমস্যার সমাধান আইন ও বিধিবিধানের মাধ্যমে করতে হবে। আইনগত পথপরিক্রমার বাইরে একটা সভ্য রাষ্ট্র চলতে পারে না। আজ বুধবার চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম-৯ আসনের বিএনপি দলীয় সংসদ-সদস্য আবু সুফিয়ান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ। তথ্যমন্ত্রী বলেন, আমাদের লক্ষ্য এমন একটি বাংলাদেশ গড়ে তোলা যে দেশে সকল ক্ষমতার মালিক থাকবে জনগণ। জনগণ তার নির্বাচিত সেবকদের মাধ্যমে সেবা গ্রহণ করবে। ক্ষমতাসীন দল জনগণের সেবকের দায়িত্ব পালন করবে, ক্ষমতার মালিক থাকবে জনগণ। সেবকের দায়িত্ব পালনের জন্য যে প্রাতিষ্ঠানিক নিয়ম-কানুন দরকার এবং জনগণের কর্তৃত্ব যেন নিরবচ্ছিন্নভাবে বহাল থাকে তার জন্য যেসব প্রাতিষ্ঠানিক ও সাংবিধানিক পরিবর্তন দরকার সেই লক্ষ্যেই আমরা ৩১ দফা ঘোষণা করেছি। পর্যায়ক্রমে তা বাস্তবায়ন করতে যাচ্ছি। ১২ ফেব্রুয়ারি সংসদ অধিবেশন বসছে। জনগণের সংসদে আলাপ-আলোচনার মাধ্যমে আমরা বাকি কাজগুলোতে হাত দেব। একদিকে জনগণের কল্যাণের কাজ চলবে, অন্যদিকে জনগণের চাহিদা উপযোগী রাষ্ট্রকাঠামো পরিবর্তনের কাজও আমরা করতে থাকব।

নিউজটি আপডেট করেছেন : Mahi Liakat

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Mahi Liakat

Mahi Liakat
Central Buro Prodhan (CBP) Dhaka

সর্বশেষ সংবাদ
শুরু হয়েছে শীতের মৌসুম, শীতের ফুলে রঙিন প্রকৃতি

শুরু হয়েছে শীতের মৌসুম, শীতের ফুলে রঙিন প্রকৃতি

LIVE TV