আসন নয়, মানুষের অধিকারের জন্য রাজনীতি করি
আসন নয়, মানুষের অধিকারের জন্য রাজনীতি করি
-
আপলোড সময় : 11 মার্চ 2026 01:20:54 অপরাহ্ন
ছবির ক্যাপশন
রাজনীতি থেকে ‘প্রতিহিংসার বিষ’ এবং ‘দুর্নীতির ক্যানসার’ দূর করতে না পারলে গত ৫৫ বছরের মতো ভবিষ্যতেও দেশ কাক্সিক্ষত গন্তব্যে পৌঁছাতে পারবে না বলে মন্তব্য করেছেন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, আমরা কেবল আসনের জন্য রাজনীতি করি না। জনগণের অধিকার কায়েমের জন্য রাজনীতি করি। জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ১১ দলীয় জোটের ঐক্য প্রসঙ্গে জামায়াত আমির বলেন, আমরা জোটগতভাবে যখন বসেছি, তখন একটি কথাই বলেছি- আমরা শুধু আসনের জন্য আসিনি, জনগণের ভোটাধিকার ও অধিকার কায়েমের জন্য এসেছি। আমরা কথা দিচ্ছি, প্রিয় বাংলাদেশের জনগণের সঙ্গে আমরা কখনো বেইমানি করব না। সস্তা সুযোগ-সুবিধা আমাদের পথভ্রষ্ট করতে পারবে না। ইফতার মাহফিলে জাগপার সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির চেয়ারম্যান কর্নেল অব. অলি আহমদ। উপস্থিত ছিলেন জোটের নেতারা। জামায়াত আমির ছাত্র-জনতার গণ অভ্যুত্থানের কথা স্মরণ করে বলেন, দীর্ঘ ৫৪ বছরের বঞ্চনার পর আমাদের যুব সমাজের নেতৃত্বে যে পরিবর্তন এসেছে, সেই যুব সমাজকে আমরা চিরতরে বুকে ধারণ করে রাখব। তাদের আকাক্সক্ষা বাস্তবায়নে আমাদের কাজ করে যেতে হবে। তাদের একটাই স্লোগান ছিল- ‘উই ওয়ান্ট জাস্টিস’ (আমরা সুবিচার চাই)।
আমরাও সর্বক্ষেত্রে সুবিচার চাই। স্বজনপ্রীতি, দলপ্রীতি বা গোষ্ঠীপ্রীতি আমরা আর দেখতে চাই না।
ঐতিহাসিক মক্কা বিজয়ের দিন (১৯ রমজান) উপলক্ষে তিনি বলেন, মক্কা বিজয়ের মাধ্যমে যেমন বিনা রক্তপাতে সত্য ও শান্তি প্রতিষ্ঠিত হয়েছিল, আমাদেরও সেই ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। ইতিহাস থেকে শিক্ষা না নিলে ইতিহাস কাউকে ছেড়ে কথা বলে না।
বিশ্বব্যাপী নিপীড়িত মানবতার কথা উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, আজ বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলমানরা যুদ্ধের কারণে চরম অস্থিরতায় দিন পার করছে। অনেকেই হয়তো ইফতার ও সাহরিতে সামান্য খাবারটুকুও পাচ্ছেন না। মানবতার ওপর যারা জুলুম করছে, আমরা তাদের তীব্র নিন্দা জানাই। যেখানেই মানবতা লঙ্ঘিত হবে, আমরা সেখানেই মানবতার পক্ষে দাঁড়াব।
নিউজটি আপডেট করেছেন : Mahi Liakat
কমেন্ট বক্স